পুলিশের প্রিজনভ্যান থেকে পালানো আসামি ৩০ ঘণ্টার অভিযানে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০২৫, ১৮:০৭আপডেট : ০৭ মে ২০২৫, ১৮:০৭

চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন দাউদকান্দি লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

সীতাকুণ্ড মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি আনোয়ার হোসেনকে গত ৪ মার্চ গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক দুলাল হোসেনের নেতৃত্বে পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতারের লক্ষ্যে চট্টগ্রাম জেলা, নোয়াখালী জেলা, কুমিল্লা জেলা ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় দীর্ঘ ৩০ ঘণ্টা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ২৯ এপ্রিল দুপুরে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন নামে দুই আসামি কৌশলে পালিয়ে যান। এর মধ্যে ইকবাল হোসেনকে ১০ ঘণ্টা পর ২৯ এপ্রিল রাতে নগরীর খুলশী থানাধীন ৮নং ওয়ার্ড তুলাতুলী রেললাইন সংলগ্ন কলোনির একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী