তারেক রহমানের দেশে ফিরতে কোনও অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১৩:৫৩আপডেট : ১২ জুন ২০২৫, ১৩:৫৩

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোনও রিপোর্ট আমরা যেটা বলি পুরোটা লিখবেন। পুরোটা না লিখলে খণ্ডিত রিপোর্ট হয়, পার্শ্ববর্তী দেশ খণ্ডিত রিপোর্টের ওপর একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। এই জন্য আমি অনুরোধ করবো আপনারা কোনও খণ্ডিত রিপোর্ট দেবেন না। আমি যেটা বলি সেটা সম্পূর্ণ রাখবেন।’

বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা সহজ হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওনার (তারেক রহমানের) দেশে ফিরতে তো কোনও অসুবিধা নেই। উনি যেই সময় মনে করবেন দেশে ফিরবেন।’

তিনি বলেন, ‘পলিথিনের ব্যাপারে লোকজনকে একটু সচেতন করতে হবে। পলিথিনের ব্যবহার যাতে কোনও অবস্থায় না হয়। একইসঙ্গে মাস্ক পকেটে না রেখে ব্যবহার করতে হবে, সচেতন করতে হবে। সবাই যেন মাস্ক ব্যবহার করেন। এখনও আমাদের সমস্যা হচ্ছে না, তারপরও কোভিডের জন্য সচেতন হতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।

পুশ ইন বিষয়ে বাংলাদেশের আপত্তি থাকার পরও ধারাবাহিকভাবে ভারত পুশ ইন করছে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে ফরেন অ্যাডভাইজর আপনাদের বলছে, তারাও চিঠি দিয়েছে। বাংলাদেশের নাগরিক যদি ওগো দেশে থাকে তাহলে আমরা অবশ্যই নেবো। কিন্তু তারা একটা প্রোপার চ্যানেলে আসতে হবে।’

পুশ ইনে যারা আসছে, তাদের সঙ্গে করোনাভাইরাস আসার সম্ভাবনা আছে এ বিষয়ে প্রস্তুতি কী জানতে চাইলে তিনি বলেন, ‘সবার ক্ষেত্রে টেস্ট করা হচ্ছে। এয়ারপোর্ট,  ল্যান্ডপোর্ট সচেতনতা বৃদ্ধি করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে