চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজার এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লেগেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
নগরের নন্দন কানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাকসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোলাম রসুল মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে নন্দন কানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। বিকাল ৩টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলমান আছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।’









