যুব উন্নয়ন সংঘ ও দোকানে দুর্বৃত্তদের আগুন, ব্যবসায়ী বললেন ‘সব শেষ, নিঃস্ব হয়ে গেলাম’

খুলনা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৭ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৭

খুলনায় রাতের আঁধারে মুদি দোকান ও ওয়াজেদ নগর যুব উন্নয়ন সংঘ নামের দুটি প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে মুদি দোকানির চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর লবণচর থানার ওয়াজেদ নগরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রহস্যজনক এ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে লবণচরা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাত ১১টার দিকে মুদি দোকানি তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। স্থানীয় লোকজন রাত সাড়ে ৩টার দিকে মুুদি দোকান ও যুব উন্নয়ন সংঘে আগুন দেখে তা নেভানোর কাজ শুরু করেন। কিন্তু নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। তবে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। ততক্ষণে দোকান ও যুবসংঘের জিনিসপত্র সব পুড়ে কয়লা হয়ে যায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

ক্ষতিগ্রস্ত মুদি দোকানি ডালিম বলেন, ‌‘রাত ১১টার পর দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাত সাড়ে ৩টার দিকে এক যুবক ফোন করে বলে দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে দোকান পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম।’ 

দোকানের পাশে থাকা যুবসংঘটিও পুড়ে ছাই হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে বিএনপির নেতাকর্মীরা এসে বসে বিভিন্ন সময়ে আড্ডা দিতেন। যুবসংঘ ক্লাবে ১২০টি চেয়ার, কয়েকটি টেবিল, প্রজেক্টরসহ বিভিন্ন আসবাব ছিল। সব পুড়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে।’

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সকালেও ঘটনাস্থলে গিয়েছি আমরা। ঘটনার তদন্ত করা হচ্ছে। এটি নাশকতা সৃষ্টির জন্য আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এএম/ 
সম্পর্কিত
বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
সর্বশেষ খবর
বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন
বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন
রিকেলটন-রাবাদার জুটিতে ৫৫৭, ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
রিকেলটন-রাবাদার জুটিতে ৫৫৭, ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী