গোপালগঞ্জে করোনায় আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৩৭

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ০০:৫৯আপডেট : ১৫ জুলাই ২০২০, ০১:০০

করোনাভাইরাস গোপালগঞ্জে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন দুই চিকিৎসকসহ ৩৭ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু হলো ১৯ জনের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ জন। মঙ্গলবার (১৪ জুলাই) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মো. এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ১৩, টুঙ্গীপাড়ায় তিন, কোটালীপাড়ায় সাত, কাশিয়ানী আট এবং মুকসুদপুর উপজেলার ছয় জন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্ত ১ হাজার ৬৯ জনের মধ্যে জেলা সদরে ৩২৫, টুঙ্গিপাড়ায় ১৭৪, কোটালীপাড়ায় ১৬৪, মুকসুদপুরে ২০৯ ও কাশিয়ানী উপজেলার ১৯৭ জন।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৬৭ জন। বাকি ৩৮৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও বাড়িতে চিকিৎসাধীন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে জেলা সদরে ছয়, টুঙ্গিপাড়ায় চার, কোটালীপাড়ায় এক, কাশিয়ানীতে তিন ও মুকসুদপুর উপজেলায় পাঁচ জন।

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী