বাসচাপায় প্রাণ গেলো মোটরসাইকেলের ২ আরোহীর

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২১, ১৬:৪৬আপডেট : ১০ মে ২০২১, ১৬:৪৬

ঢাকা-আরিচা মহাসড়কের পুখরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের সোহেল রানা (২৫) ও মাগুরার নুরে আলম (৩৫)।

নিহতের বিষয়টি বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পাটুরিয়া থেকে মোটরসাইকেলযোগে মাগুরা নূরে আলম ঢাকা যাচ্ছিলেন। মহাসড়কের পুখরিয়া নামকস্থানে বিপরীত দিকে থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নূরে আলম ও চালক সোহেল রানা প্রাণ হারান। দুর্ঘটনার পরে বাসটি নিয়ে চালক পালিয়ে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

এঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান