মায়ের সামনে থেকে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২১, ২০:৫৪আপডেট : ১৪ জুন ২০২১, ২১:৪২

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মায়ের সামনে থেকে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যৌন হয়রানি করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে জনি ও তার সহযোগী মাসুদের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

সোমবার (১৪ জুন) দুপুরে ভিকটিমকে উদ্ধার করে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ওই ছাত্রী ১২ জুন বিকালে তার মায়ের সঙ্গে মদনপুর বাসস্ট্যান্ডে জুতা কিনতে যায়। এ সময় হঠাৎ রাস্তা থেকে জনি ও তার সহযোগী মাসুদ ওই কিশোরীকে মায়ের সামনে থেকে তুলে নিয়ে যায়। একদিন পর ১৩ জুন সে কৌশলে পালিয়ে আসে।

স্কুলছাত্রীর অভিযোগ, জনি ও মাসুদ অজ্ঞাত স্থানে তাকে আটকে রেখে যৌন হয়রানি করেছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আমরা ভিকটিমকে উদ্ধার করে ২২ ধারায় জবানবন্দি দিতে আদালতে পাঠিয়েছি। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি