কলম্বিয়া থেকে কন্টেইনারে কাঁচামালের সঙ্গে এলো অজগর

গাজীপুর প্রতিনিধি
২০ জুন ২০২১, ২১:১২আপডেট : ২০ জুন ২০২১, ২১:১২

কলম্বিয়া থেকে আসা জাহাজের কন্টেইনারে কাঁচামালের সঙ্গে পাওয়া গেলো অজগর সাপ। গাজীপুরের টঙ্গীর আনোয়ার ইস্পাত কারখানায় শিপমেন্টের কাঁচামাল আনলোড করার সময় শ্রমিকরা সাপটি দেখতে পান। রবিবার (২০ জুন) দুপুরে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে সাপটি হস্তান্তর করা হয়। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার ইস্পাত কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান জানান, কলম্বিয়া থেকে তাদের কারখানার কাঁচামাল আমদানি করা হয়। এ কাঁচামাল আসতে সময় লাগে প্রায় চার মাস। এই দীর্ঘ সময় সাপটি কন্টেইনারে বন্দি ছিল। শনিবার (১৯ জুন) কারখানার শ্রমিকরা অজগর সামটি দেখতে পান।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, খবর পেয়ে ওই কারখানায় গিয়ে সাপটি উদ্ধার করা হয়। সাপটিকে বোয়া কনস্ট্রিক্টর (Boa Constrictor) বলা হয়। সাপটির ওজন চার কেজি, লম্বায় ছয় ফুট। বয়স প্রায় সাত মাস। তিন-চার মাস না খেয়ে থাকায় সাপটি দুর্বল হয়ে পড়েছে। গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, সাপটি অসুস্থ থাকায় পার্কের ভেতরে সেফ হোমে রাখা হয়েছে। ওখানেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি