মরা গরুর মাংস বিক্রি, ১ বছর করে কারাদণ্ড দু’জনের

গাজীপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২১, ১৮:১৫আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৮:১৫

গাজীপুরের টঙ্গীতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে দুই জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে তাদের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানোর আদেশ দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামের মৃত আদম আলীর ছেলে দুলাল মিয়া (৪০) এবং বরিশালের হিজলা উপজেলার আব্দুল জব্বারের ছেলে আহম্মদ উল্লাহ (৩৫)। তারা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সোমবার (০৫ জুলাই) ভোর ৫টার দিকে কাপাসিয়া থেকে প্রাইভেট কারে গরু নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল চোর চক্র। এ সময় পুলিশ মহানগরের গাজীপুরা (বাঁশপট্টি) এলাকায় তাদের ধাওয়া করে। দ্রুত পালানোর সময় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তাদের প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হয়। এতে একটি গরু মারা যায়। অপর তিনটি গরু জীবিত উদ্ধার করা হয়। 

ওসি শাহ আলম বলেন, মরা গরুটি সড়কের পাশ থেকে তুলে নিয়ে যান দুলাল মিয়া ও আহম্মদ উল্লাহ। তারা এরশাদনগর ওয়ান ব্যাংক শাখার পেছনে নিয়ে মরা গরুটি জবাই করে মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে ওই দিন দুপুর ১২টার দিকে মরা গরুর মাংসসহ তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড বিচারক।

/এএম/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের