নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান: ২ থানায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ২১:৪৪আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৪৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দরে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে রিমোট কন্ট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ শক্তিশালী আইইডি উদ্ধারের ঘটনায় দুইটি মামলা করা হয়েছে। সোমবার (১২ জুলাই) রাত ৮টায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের  উপপরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে আড়াইহাজার ও বন্দর থানায় মামলা দুইটি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বিকাল ৫টা থেকে জেলা পুলিশের সহায়তার ঢাকার সিটিটিসি ইউনিটের সদস্যরা আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ি মসজিদের ইমাম জেএমবি সদস্য আব্দুল্লাহ আল মামুনের থাকার ঘর ঘিরে রাখে। পরে সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে শক্তিশালী তিনটি আইইডি উদ্ধারের পর নিষ্ক্রিয় করে। এছাড়া বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমাম আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিল কিলার ওরফে ওয়াকিলকে গ্রেফতার করা হয়। মামুন ছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে আরও বেশ কয়েকজনকে।

বন্দর থানার ওসি দীপক সুত্রধর জানান, বন্দরের কাজিরগাঁও পচুর বাড়ির থেকে কাজিরগাঁও আহলে হাদিস মসজিদের ইমাম জেএমবি সদস্য কাউসার হোসেন ওরফে মেজর উসামা ওরফে মো. নাঈমের বাসা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধারের ঘটনায় বন্দর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই বাড়িটিতে রবিবার রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত ঘিরে রাখে। পরে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউসারকে রাতেই গ্রেফতার করে সিটিটিসি।

এদিকে, রাজধানী পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এ দুই সদস্যের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
সর্বশেষ খবর
ব্রিকস নৈশভোজে কিশোর কুমারের গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ব্রিকস নৈশভোজে কিশোর কুমারের গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত