নিখোঁজের পরদিন পুকুরে মিললো স্কুলছাত্রের লাশ

গাজীপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১২:৫৭আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২:৫৯

গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটী এলাকার একটি পুকুর থেকে নাজিম আহমেদ শান্ত (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

চুয়াডাঙ্গার কামাল উদ্দিনের ছেলে শান্ত। সে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তো। তার বাবা দক্ষিণ ভাংনাহাটী এলাকার ওসমান গণির বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।

কামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে বাসা থেকে নিখোঁজ হয় শান্ত। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকাল ৭টার দিকে স্থানীয় মো. রবির পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা করে মরদেহ ময়নাতদেন্তর জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি