সোনারগাঁয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১৮:০৩আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৮:০৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তালতালা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মাছ বহনকারী ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (১৬ জুলাই) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০), জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাবিব (১২)। আহত দুই জনের মধ্যে একজনের নাম মনির হোসেন। আরেকজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মদনপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তালতলা বাসস্ট্যান্ডে  মাছ বহনকারী একটি ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ চাপা দেওয়া পিকআপসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তালতলা পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল বলেন, ঘাতক পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করে ফাঁড়িতে পাঠানো হয়েছে। নিহতদের পরিবার মামলা করবে না বলে জানিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম