গজারিয়ায় খাদে প্রাইভেটকার, নিহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১২:২০আপডেট : ২২ জুলাই ২০২১, ১২:২০

মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে খাদে পরে ঢাকাগামী এক প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন নারী ও একজন পুরুষ। দুর্ঘটনার সঠিক সময় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বুধবার দিবাগত রাত অথবা বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরের কোনও একসময় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

নিহতদের একজন গাড়ির চালক নয়ন এবং অপরজন লিজা। আরেক জনকে শনাক্ত করা যায়নি।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। তবে ঘটনাটি রাতের কোনও একসময় ঘটেছে। ঘটনার সঠিক সময় জানা যায়নি। স্থানীয়দের মাধ্যমে আমরা সকাল ৮টার দিকে খবর পাই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তিনটি মৃতদেহ উদ্ধারের বিষয়টি তারা নিশ্চিত করেছে। 

গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত মল্লিক জানান আমরা সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সকাল ৯টার দিকে তিনটি মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম