প্রিমিয়ার সিমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা, ব্যবস্থাপকের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ০০:২৩আপডেট : ২৪ জুলাই ২০২১, ১২:১৭

মুন্সীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারখানা খোলা রাখায় এবং শ্রমিকদের কাজে আসতে বাধ্য করায় প্রিমিয়ার সিমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান এ জরিমানা ও কারাদণ্ড দেন।

জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) শিলু রায় এ খবর নিশ্চিত করে জানান, জরিমানা অনাদায়ে আরও একমাস কারাদণ্ড হবে। আগামী ১৩ দিন কারখানা সিলগালা থাকবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ শহরের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত প্রিমিয়ার সিমেন্টের কারখানায় কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়। ওই শ্রমিকের নাম মো. শাহাবুল (৩৮)। এতে লকডাউনে কারখানা খোলা রাখায় বিকালে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরামপুরের মৃত শামসুদ্দিনের ছেলে। কারখানায় কর্মরত অবস্থায় ক্লিংকার টানার ফিতায় পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের পক্ষ থেকে কারখানায় কর্মরত শ্রমিকদের উদ্দেশে জারি করা একটি নোটিশ বাংলা ট্রিবিউনের মুন্সীগঞ্জ প্রতিনিধির হাতে এসেছে। নোটিশে শ্রমিকদের ঈদের ছুটি কাটিয়ে ২৩ জুলাই সকাল ৬টার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কোম্পানি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে ঘোষণা দেয়।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম