স্ত্রীকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল, স্বামী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ২০:১৭আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:১৭

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাজিরবাগ গ্রামে স্ত্রী হালিমা বেগম (৩০) নামে এক নারীকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে তার স্বামী মুরাদ শেখকে (৪০) আটক করেছে পুলিশ। আটক মুরাদ উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামের হেলাল শেখের ছেলে।

জানা গেছে, রবিবার সকাল ১০টায় নিজ বাসার সামনে হালিমাকে নির্যাতন করে তার স্বামী। এক  প্রতিবেশী মারধর করার ২ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। এরপর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ অভিযুক্ত মুরাদকে আটক করে।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন আহমেদ নয়ন জানান, ৯৯৯-এ কল পেয়ে অভিযুক্ত স্বামীকে সকাল ১১টায় নিজ বাসা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। এ মামলার বাদী স্ত্রী নিজেই।

/এমএএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে