ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ০১:২৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০১:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ সানি নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আরও তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে।

সোমবার (০২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গোলান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানি (১৮) গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মিল্লাত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাহফুজ ফেসবুকে সানিকে নিয়ে পোস্ট দেয়। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। সোমবার রাত ৮টার দিকে সানি ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় মাহফুজকে খুঁজতে যায়। এ সময় মাহফুজের দুই সহযোগীকে আটক করে তারা। খবর পেয়ে মাহফুজ ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সানি ও তার লোকজনের ওপর হামলা চালায়। 

এতে দুই পক্ষের সংঘর্ষ লেগে যায়। এ সময় রামদা ও চাপাতি দিয়ে সানিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। একই সঙ্গে হীরা ও সায়েমসহ আরও তিন জনকে কুপিয়ে আহত করে তারা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন বলেন, ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। কাউকে ছাড় দেওয়া হবে না।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি