৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ চালু

গাজীপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১৬:৩১আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৬:৩১

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেন লাইনচ্যুতির ঘটনার তিন ঘণ্টার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের পর বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ৩টা ৫০ মিনিট থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়।

আজ বেলা পৌনে ১২টার দিকে ধীরাশ্রম এলাকায় একটি কমিউটার ট্রেনের তিনটি চাকা লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ জানান, ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঢাকা থেকে উদ্ধারকর্মী এসে তিন ঘণ্টার চেষ্টায় লাইন থেকে ট্রেনটি সরিয়ে নিয়েছে। 

তিনি আরও জানান, ট্রেনের তিনটি চাকা লাইনচ্যুতির পর বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্রেন আটকা পড়ে থাকে। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের