টাঙ্গাইলে চার ক্লিনিককে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

টাঙ্গাইলে চার ক্লিনিক মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের নেতৃত্বে শহরের শান্তিকুঞ্জ মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসক না থাকায় শহরের মেরিন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা, জয় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫০ হাজার টাকা, পাইলট হাসপাতালকে ২০ হাজার টাকা ও ইউনাইডেট ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হোসাইন চৌধুরীসহ সিভিল সার্জনের অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, ‘বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম