টাঙ্গাইলে আফ্রিকাফেরত ৬ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

টাঙ্গাইল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ২১:১৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২১:১৪

টাঙ্গাইলে দক্ষিণ আফ্রিকাফেরত ছয় প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হুসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে জেলার মির্জাপুর উপজেলায় তিন, কালিহাতীতে দুই ও বাসাইল উপজেলার একজন রয়েছেন। এরা সবাই গত মাসে টাঙ্গাইলে ফিরেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকাফেরত ছয় জনের ঠিকানা খুঁজে বের করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সিভিল সার্জনের উদ্যোগে গত ৩০ নভেম্বর থেকে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিন পর পরীক্ষা করে তাদের নেগেটিভ এলে ছাড়পত্র দেওয়া হবে।

ডা. শামীম হুসাইন চৌধুরী বলেন, ‘তারা সবাই সম্প্রতি দেশে ফিরেছেন। বিষয়টি জানতে পেরে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অনেকের বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।’

প্রসঙ্গত, সস্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এটি ঠেকাতে আফ্রিকাফেরত প্রবাসীদের কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি