চুপ থাকাকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যু তৈরি হচ্ছে: শামীম ওসমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জানুয়ারি ২০২২, ১৫:১০আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০৬

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হবো? আমি কেন সাবজেক্ট হই সবসময়? সম্প্রতি আমার চুপ থাকাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ইস্যু তৈরি হচ্ছে। দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।’

সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘পাশের এলাকা ফতুল্লায় কয়দিন আগে নির্বাচন হলো। ইভিএমে ভোটগ্রহণ হলো। কেউ টেরও পেলো না। আমিও গেলাম না। কথাও হলো। কোনও কথাও বললাম না। কিন্তু এই নির্বাচনটা (নারায়ণগঞ্জ সিটি নির্বাচন) এলেই কেন জানি একটা সমস্যা হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমি সত্য কথা বলতে পছন্দ করি। কিন্তু সব সত্য তো আর বলতে পারবো না। সেজন্য আমি আমার বিবেকের কাছে ক্ষমা চাচ্ছি। আমি বিশ্বাস করি, সত্যই সুন্দর, সুন্দরই সত্য। এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘আমি এই কয়দিন চুপ ছিলাম একটা কারণে। এই ভেবে যে এইটা আমার কাজ না। চুপ থাকায় বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে। দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। কেউ দলের উল্টা দিকে থেকে হেঁটে ক্ষতি করছে, কেউ দলে থেকে ক্ষতি করছি। তাই আজকে ভাবলাম কথা বলাটা উচিত।’

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি