বনভোজনের বাসের চালক-যাত্রীদের বিরুদ্ধে যুবককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ১৮:৪৭আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৮:৪৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ জানুয়ারি) রাত সড়ে ১০টার দিকে সানারপাড় পিডিকে নামের তেলের পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, বনভোজনের একটি বাসের চালক ও হেলপারসহ ২০-২৫ যাত্রী মিলে তাকে হত্যা করে।

নিহত আবু সুফিয়ান সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়ার বড়বাড়ী পুকুরপাড় এলাকার মৃত গোলজার হোসেন বকুলের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আবু সুফিয়ানের চাচা মো. জজ মিয়া বাদী হয়ে ওই বাসের চালক ও হেলপারসহ ২০-২৫ যাত্রীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবু সুফিয়ান ও তার বন্ধু অনিক সরকার হৃদয় গত বুধবার রাত সাড়ে ১০টায় একটি মোটরসাইকেলযোগে সাইনবোর্ড থেকে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় তারা পিডিকে পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বনভোজনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপ দেয়। পরে মোটরসাইকেলে গিয়ে বাসটি থামান। বাসের চালক, হেলপার ও বনভোজনের ২০-২৫ যাত্রী বাস থেকে মেনে আবু সুফিয়ানকে কিল ঘুষি ও লাথি মেরে জখম করার পাশাপাশি তাকে পা দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ ওই বাসটিকে আটক করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খুনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী