গার্মেন্টস শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ০০:৩২আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০০:৩২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসতঘর থেকে হাত-পা বাঁধা মুক্তা বেগম নামে এক গার্মেন্টসকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) রাতে মিজমিজি পাগলা বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই স্বামী সোহাগ মিয়া পলাতক রয়েছেন। নিহত মুক্তা ব্রাহ্মণবাড়িয়া জেলার খড়মপুর গ্রামের খাঁ বাড়ির খোকন মিয়ার মেয়ে। মিজমিজি শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ছিলেন তারা। স্বামী-স্ত্রী দুই জনই গার্মেন্টস শ্রমিক ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রাতে নিহতের খালাকে সোহাগ ফোন করে জানান, তার স্ত্রী মুক্তাকে হত্যা করেছে। পরে মুক্তার চাচাকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

তিনি আর জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে তালা মেরে স্বামী সোহাগ পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। সোহাগকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী