শিশু ধর্ষণচেষ্টার মামলায় ২ স্কুলছাত্রকে সেফহোমে পাঠানোর নির্দেশ

দিনাজপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০২২, ১৭:২৩আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭:২৩

দিনাজপুরের চিরিরবন্দরে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের নিরাপদ হেফাজতে (সেফহোম) পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, ওই দুই কিশোরকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে কিশোর অপরাধ আইনে নিরাপদ হেফাজতে পাঠানোর আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের নিরাপদ হেফাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।

গ্রেফতার দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১৪ বছর। সে অষ্টম শ্রেণির ছাত্র। অপরজনের বয়স ১২, সে ষষ্ঠ শ্রেণির ছাত্র।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চিরিরবন্দর এলাকায় বাড়ির পাশে খেলা করছিল নার্সারি পড়ুয়া শিশুটি। এ সময় নারিকেল দেওয়ার কথা বলে দুই কিশোর শিশুটিকে হরিরামপুর এলাকায় টিনে ঘেরা একটি কোচিং সেন্টারে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় এক প্রতিবেশী ঘটনাটি দেখতে পেয়ে শিশুটির মাকে জানায়। তাদের দেখতে পেয়ে দুই কিশোর সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে শিশুটির মা চিরিরবন্দর থানায় মামলা করলে পুলিশ রাতেই ওই দুই কিশোরকে গ্রেফতার করে।

/আরকে/এফআর/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী