ধর্ম অবমাননার অভিযোগে বিজ্ঞানের শিক্ষক আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ০৯:৩৭আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬:৫০

মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে এক গণিত শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক হৃদয় মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃত শিক্ষক হৃদয় মন্ডল বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞানের শিক্ষক। 

বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ মার্চ) বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিষয়ে ক্লাস নিচ্ছিলেন হৃদয় মন্ডল। এ সময় তিনি ইসলাম ধর্ম ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে আপত্তিকর কথা বলেন। যা শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করেন। এ বিষয়ে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেন। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এ বিষয়ে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ বলেন, দশম শ্রেণির কিছু ছাত্রছাত্রী এসে আমাকে বললো তাদের ধর্ম ও মহানবীকে (স.) কটূক্তি করেছে শিক্ষক হৃদয় মন্ডল। তার বিচার চাই। আমি তাদের বললাম ঘটনার সত্যতা পেলে বিচার হবে। পরে আমি অন্যান্য শিক্ষক ও অভিভাবক সদস্যদের সঙ্গে আলোচনা করে হৃদয় মন্ডলকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিই। দুপুর ১২টার দিকে ছাত্র ও কিছু এলাকার মানুষ এসে বিক্ষোভ করে। তখন তাদের বোঝানোর চেষ্টা করি। তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব না দিতে পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানাই। কিন্তু তারা তা না মানায় আমরা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিই।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ওই শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ওই শিক্ষককে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের