আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত: ফখরুল

সাভার প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ১০:৩৮আপডেট : ২৬ মার্চ ২০২২, ১০:৩৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে স্বাধীনতা ৫০ বছর পরে যখন আমরা স্বাধীনতা দিবস পালন করছি, সুবর্ণজয়ন্তী পালন করছি, সেই সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে।’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘যে লক্ষ্য, আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন নিয়ে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম তা  ধূলিস্যাৎ হয়ে গেছে। আজকে এই ৫০ বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী,  ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে। দেশনেত্রী  খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন মিথ্যা মামলায়। আজ আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন। ৩৫ লাখ গণতন্ত্রগামী নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ১২শ’ নেতাকর্মী গুম হয়েছেন, সহস্রাধিক নিহত হয়েছেন। এমন একটা ভয়াবহ দুর্বিষহ স্বৈরাচারের কবলে দেশ এখন উশৃঙ্খল ব্যবস্থায় আছে।’

তিনি আরও বলেন, ‘আজকে ৫০ বছর পরে আমরা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এখানে শপথ নিয়েছি, ৫০ বছর আগে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আবারও আমরা গণতন্ত্রকে মুক্ত করবো। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এবং এই দেশের মানুষকে সত্যিকার অর্থেই একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জণগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করবো। জনগণের রাষ্ট্র আমরা তৈরি করবো এবং সেই রাষ্ট্র হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র হবে মুক্ত রাষ্ট্র।’

এ সময় তার সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী