ঈদে বেতন সমান বোনাস ও ১০ দিনের ছুটির দাবিতে গাড়ি ভাঙচুর

সাভার প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ১৬:২২আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬:২২

আশুলিয়ায় ঈদের ছুটি ও বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ৮/১০টি যানবাহনে ভাঙচুর চালিয়েছেন। পরে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ শ্রমিক আহত হয়েছেন।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় স্কাই লাইন গ্রুপ কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ ও ভাঙচুর করেন।

ঈদে বেতন সমান বোনাস ও ১০ দিনের ছুটির দাবিতে গাড়ি ভাঙচুর

জানা গেছে, ঈদে মালিকপক্ষ তাদের মূল বেতনের অর্ধেক বোনাস দিয়ে থাকে। রবিবার কারখানায় প্রবেশের পর শ্রমিকরা বেতন সমান বোনাস দাবি করেন। এ ছাড়াও ঈদে ১০ দিনের ছুটি দাবি করেন। তবে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতনের অর্ধেক বোনাস ও ছয় দিন ছুটি দিতে চায়। পরে তারা ১০ দিন ছুটি ও পুরো বোনাস দেওয়ার দাবি জানালে মালিকপক্ষ এতে সাড়া দেয়নি। পরে শ্রমিকরা কারখানার বাইরে গিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা কারখানার সামনে থাকা স্কাই লাইন গ্রুপের প্রায় ১০টি যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কারখানার ১০ শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈদে বেতন সমান বোনাস ও ১০ দিনের ছুটির দাবিতে গাড়ি ভাঙচুর

আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ‘ঈদের ছুটি ও বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকরা গাড়ি ভাঙচুর শুরু করলে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস ও রবিবারের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি