ভাতা তুলতে গিয়ে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১৭:৩২আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৭:৩২

ফরিদপুরের নগরকান্দায় সম্মানী ভাতা আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতবর (৬৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার কাইলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপুট্টি গ্রামের মৃত নুরুল হক মাতবরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক জানান, নগরকান্দা উপজেলা সদর শাখা সোনালী ব্যাংক থেকে সম্মানী ভাতা তুলতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে বের হন বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতবর।

তিনি আরও জানান, একটি ভ্যান ভাড়া নিয়ে নগরকান্দা উপজেলা সদরের দিকে আসছিলেন। ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার কাইলার মোড়ে পৌঁছালে ভ্যানটিকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি মাইক্রোবাস। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন জানান, মাইক্রোবাস চাপায় বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি