প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা, ইউনিয়নের নির্বাচন স্থগিত

মাদারীপুর প্রতিনিধি
১৭ মে ২০২২, ২১:২০আপডেট : ১৭ মে ২০২২, ২১:২০

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পূর্ব এনায়েতনগর ইউপি নির্বাচনে নিয়ামুল আকন নামের এক চেয়ারম্যান পদপ্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে গেলে একদল লোক তাকে বাধা দেয়। বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে আনা হলে তিনি মনোনয়নপত্র গ্রহণের উদ্যোগ নেন। এ সময় দুষ্কৃতিকারীরা রিটার্নিং কর্মকর্তার ওপরও আক্রমণ করে। 

আরও বলা হয়েছে, বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্তে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি।

আগামী ১৫ জুন ওই ইউনিয়নে ভোট গ্রহণের কথা ছিল। আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের