রাতে ফ্লাইট, বিমানবন্দর যাওয়ার পথে প্রাণ গেলো প্রবাসীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২২, ২২:১০আপডেট : ০৭ জুন ২০২২, ২২:১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের থাকা জহির খান (৩৮) নামে এক প্রবাসী নিহত ও তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক এশিয়ার হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জহির খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মুসলিম খানের ছেলে। আহতরা হলেন- নিহতের শ্যালক কাদিরসহ আরও দুজন।

নিহতের চাচাতো ভাই হাবিব খান জানান, জহির খান সৌদি আরব প্রবাসী। প্রায় তিন মাস আগে ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। আজ রাত ১টা ১৫ মিনিটে ফ্লাইট ছিল। সেই উদ্দেশে বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে প্রাইভেটকারে রওনা দেন। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দ্রুতগতিতে প্রাইভেটকারকে ধাক্কায় দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশের এসআই মজিবুর রহমান জানান, ট্রাকটি পেছন থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রবাসী জহির খান মারা যান। এ ছাড়াও তার শ্যালকসহ আরও তিন জন আহত হয়েছেন। তবে গুরুতর নয়। আর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম