ঝুঁকিপূর্ণ আরও ১০ লঞ্চ চালুর অনুমতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২২, ১৫:৫৭আপডেট : ১৪ জুন ২০২২, ১৫:৫৭

নারায়ণগঞ্জে দুটি রুটে ঝুঁকিপূর্ণ আখ্যা দেওয়া আরও ১০টি ছোট লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সম্প্রতি অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘লঞ্চ মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি রুটে আরও ১০টি লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-মতলব রুটে ৯টি ও নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে একটি লঞ্চ চলাচলের অনুমতি পেয়েছে। এক বছরের মধ্যে এই লঞ্চগুলোকে হাইডেক লঞ্চে পরিবর্তন করার শর্ত দেওয়া হয়েছে। লঞ্চগুলোর দৈর্ঘ্য ৬৫ ফুট থেকে ৬৯ ফুটের মধ্যে।’

রুট পারমিট দেওয়ার বিষয়ে বাবু লাল বৈদ্য বলেন, ‘এসব লঞ্চ মালিকের মধ্যে যারা আবেদন করেছেন, তাদের রুট পারমিট দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুন) থেকে অনুমতিপত্র ইস্যুসহ রুট পারমিট দেওয়া শুরু হয়েছে। রবিবার (১২ জুন) বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই অনুমতি দেয়। এর আগে দুই দফায় ২২টি সানকেন ডেক লঞ্চের অনুমতি দেওয়া হয়। এছাড়া আরেকটি হাইডেকের লঞ্চ আগে থেকেই চলাচলের অনুমতি ছিল। সবমিলে ৩৩টি লঞ্চ নারায়ণগঞ্জে চলাচল করছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার নারায়ণগঞ্জ জোনের সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, ‘দুটি রুটে আরও ১০টি লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে। তবে আমরা সবগুলো লঞ্চ চলাচলের অনুমতি চাই। এই টানাপড়েনের ফলে ইতোমধ্যে ২০টি লঞ্চ কেটে (স্ক্র্যাপ) বিক্রি করে দিয়েছেন মালিকরা।’

যাত্রী সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে লঞ্চ চলাচলের রুট মরে গেছে। এখন যাত্রী নেই বললেই চলে। নানা কারণে এই সংকট তৈরি হয়েছে।’

এর আগে, গত ২৪ এপ্রিল সানকেন ডেকের ১৮টি লঞ্চ চালুর অনুমতি দেওয়া হয়। পরে আরও চারটি লঞ্চের অনুমতি দেওয়া হয়। এসব লঞ্চের দৈর্ঘ্য ৭০ ফুট থেকে তার বেশি। এছাড়া একটি হাইডেকের লঞ্চ আগে থেকেই চলাচলের অনুমতি ছিল।

উল্লেখ্য, গত ২০ মার্চ শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে ১০ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পরে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী সানকেন ডেকের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। পরে লঞ্চ মালিক-শ্রমিকদের দাবি ও আন্দোলনের মুখে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এসব লঞ্চ চালুর অনুমতি দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-পরিবহনমন্ত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি