ছেলের কারণে বাবাকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
২৩ জুন ২০২২, ১৭:১৫আপডেট : ২৩ জুন ২০২২, ১৭:১৫

নরসিংদীতে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফার্নিচার দোকানের মিস্ত্রিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। 

গ্রেফতারকৃতরা হলেন ফার্নিচার দোকানের মিস্ত্রি সদর উপজেলার বুদিয়ামারা গ্রামের হযরত আলীর ছেলে মাসুম মিয়া (২৬), একই গ্রামের ফজলুর রহমানের ছেলে শিমুল মাহমুদ (২২) ও নবীপুর গ্রামের রহিম মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩)। 

আরও পড়ুন: সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের হাজিপুর কাঠবাজারে সুজিত সূত্রধরকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সুজিতের ছেলে সুজন সূত্রধরসহ দুজন আহত হন। এরপর অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

কাজী আশরাফুল আজিম বলেন, ‌‌‘এক সপ্তাহ আগে সাবেক মেম্বার সুজিতের ছেলে সুজনের সঙ্গে মাসুমের কথা কাটাকাটি হয়। এ নিয়ে মাসুমকে মারধর করেন সুজন। এ ঘটনায় সুজনের বাবা সুজিতের কাছে বিচার চান মাসুম। বুধবার সন্ধ্যার পর বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের কথা ছিল। কিন্তু মাসুম সালিশ বৈঠকে না গিয়ে ১০-১২ জন সহযোগী নিয়ে সুজিত ও তার ছেলের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুজিতকে হত্যা করা হয়।’

সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধর

পুলিশ সুপার বলেন, ‘ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে মাসুম, তার সহযোগী শিমুল ও সোহাগকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রক্তমাখা কাঠ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

ছেলের কারণে কেন বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখানে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছি আমরা। এরপর বিস্তারিত জানানো হবে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম