শিক্ষককে পিটিয়ে হত্যা: সেই ছাত্রের বাবা রিমান্ডে

সাভার প্রতিনিধি
২৯ জুন ২০২২, ১৭:৫২আপডেট : ২৯ জুন ২০২২, ১৭:৫২

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রের বাবা উজ্জ্বল হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মুজাহিদুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, দুপুরে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে এই আসামিকে আদালতে পাঠানো হয়। কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আশুলিয়া থানার এসআই এমদাদুল হক বলেন, ‘বুধবার ভোরে কুষ্টিয়ার কুমারখালি এলাকা থেকে শিক্ষককে হত্যাকারী ছাত্রের বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর পুরো পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান তারা। এ ছাড়াও ছেলেকে পালাতে সহযোগিতা করাসহ হত্যাকাণ্ডের ঘটনায় আরও জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের মঞ্জুর করেন।’

প্রসঙ্গত, গত শনিবার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। শিক্ষক উৎপল কুমার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। দুপুরের দিকে হঠাৎ এক ছাত্র মাঠ থেকে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। উৎপলকে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। হত্যায় অভিযুক্ত ছাত্রকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঘটনার পরপরই নিহত শিক্ষকের ভাই অসীম কুমার বাদী হয়ে আশুলিয়া থানায় স্কুল ছাত্রকে প্রধান আসামি ও আরও তিন-চার জনকে অজ্ঞাত করে একটি মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব