শিমুলিয়া ঘাটে মোটরসাইকেল চালকদের ভিড়

মুন্সিগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ১১:২২আপডেট : ০৮ জুলাই ২০২২, ১২:৪৪

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ রয়েছে। লঞ্চ-ফেরি দিয়েও নদী পার হতে পারছেন না মোটরসাইকেল চালকরা। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। তবে বিশেষ বিবেচনায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দির উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 

শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে ঘাট এলাকায় দেখা যায়, ফেরিতে উঠতে মোটরসাইকেল নিয়ে ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাটে অপেক্ষা করছেন অনেকে।

বিশেষ বিবেচনায় ফেরি ছেড়ে যাওয়ার কথা রয়েছে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ জানান, বিশেষ বিবেচনায় ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপারের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে কখন ফেরি ছাড়া হবে বলা যাচ্ছে না।

ঈদের আগে-পরে সাত দিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে। এদিকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ রয়েছে। ফেরি দিয়েও নদী পার হতে পারছেন না মোটরসাইকেল চালকরা। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। 

বৃহস্পতিবার (৭ জুলাই) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাজার ঘাটে দেখা যায়, পদ্মার উত্তাল ঢেউ উপেক্ষা করে মোটরসাইকেল পার করছেন ট্রলারচালকরা। প্রতি মোটরসাইকেলে ভাড়া হিসাবে সর্বনিম্ন ৬০০ টাকা নেওয়া হচ্ছে। ২০-২৫টি ট্রলার দিয়ে এসব মোটরসাইকেল পারাপার করতে দেখা গেছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের