টাঙ্গাইলের দুই ইউপিতে আ.লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ২২:৪৭আপডেট : ২৭ জুলাই ২০২২, ২২:৪৭

টাঙ্গাইল সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ এবং বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (২৭ জুলাই) রাতে বেসরকারি ফলে এমন তথ্য জানা যায়। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বদিউজ্জামান ফারুক ও কাতুলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ছিলিমপুর ইউনিয়নে চশমা প্রতীকে সুজায়েত হোসেন এবং মাহমুদনগর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে আসলাম হোসেন বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার ছিল ৭৬ হাজার ৪৪৫ জন। ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল।  

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের কারণে কিছু কিছু কেন্দ্রে নির্দিষ্ট সময়ের পরও ভোটগ্রহণ হয়েছে। রাতে ফল ঘোষণা করা হয়।’

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী