এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ১০ যাত্রী আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ২২:৫৭আপডেট : ২৮ জুলাই ২০২২, ২২:৫৮

ঢাকা-ভাঙ্গার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় ঢাকামুখী লেনে হানিফ পরিবহনের বাসটি ট্রাকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, দুটি গাড়িই ঢাকার দিকে যাচ্ছিলো। চালতিপাড়া এলাকায় বাসটি দ্রুত গতিতে ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকে থাকা খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। হেলপারসহ কিছু যাত্রী আহত হয়েছেন। আমরা পৌঁছানোর আগেই পাঁচ জনকে সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকায় নেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অপর আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আবজাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থলেই রয়েছে। তবে অপর ট্রাকটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের মধ্যে তিন জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) জানান, ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী