বিকাশ ও নগদে প্রতারণার অভিযোগে আইনজীবী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ২০:৫৪আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২০:৫৪

রাজবাড়ীতে বিকাশ ও নগদের ডিজিটাল প্রতারণার অভিযোগে তুষার কান্তি সরকার (৩৫) নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ও রাজবাড়ী শহরের বড়পুল এলাকার নিরাপদ সরকারের ছেলে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন।

এ সময় তিনি বলেন, তুষার কান্তি সরকারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাজবাড়ীতে বিভিন্ন মানুষের মোবাইল নম্বরে কল করে প্রতারণার মাধ্যমে ওটিপি সংগ্রহ করে বিকাশ ও নগদের অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল। প্রতারণার শিকার ভুক্তভোগী কয়েকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে দেখা যায় আসামির নেতৃত্বে মো. কাউসার মন্ডল (২৩), মো. আশরাফুল ইসলাম (২৫), মো. তানভীর (১৮), সোহাগসহ (২১) চক্রটির অন্যান্য সদস্যরা বিভিন্ন মানুষকে কল করে নিজেদের বিকাশকর্মী পরিচয় দিয়ে ওটিপি সংগ্রহ করে হ্যাক করে টাকা আত্মসাৎ করতো। আসামি তুষার খুবই চতুরতার সঙ্গে এসব টাকা বিভিন্ন এজেন্ট থেকে উত্তোলন করছিলেন। 

তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় যে সব অ্যাকাউন্টে টাকা সেন্ড মানি করা হয়েছে সে সব নম্বরে আসামি তুষার বহুবার কথা বলেছে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ও এজেন্টের সঙ্গে কথা বলে জানা যায় আসামি এসব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা স্বীকার করে ও তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, জেলা বিশেষ শাখার ডিআইওওয়ান সাইদুর রহমান, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী