সোনারগাঁয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
৩০ আগস্ট ২০২২, ২১:৪৮আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২১:৪৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুই এলাকায় তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীমের নেতৃত্বে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সোনারগাঁয়ের নোয়াইল ও মোগড়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনারগাঁয়ের নোয়াইল এলাকার আদমপুর বাজারে অভিযান চালিয়ে তিন হাজার অবৈধ আবাসিক লাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ওই এলাকার একটি চুন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

তিনি আরও বলেন, মোগড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে কলাপাতা সুইট নামে একটি মিষ্টি তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যথাক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সংকটে আশার আলোগভীর কূপ খনন শুরু, মিলতে পারে বিপুল পরিমাণ গ্যাস
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের