যেকোনও চক্রান্তের প্রথম শিকার হয় ছাত্রলীগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৭:৫৬আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৭:৫৮

ছাত্রলীগ যেকোনও চক্রান্তের প্রথম শিকার হয় বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। বাংলাদেশের বিরুদ্ধে যখন চক্রান্ত হয়, তখন প্রথম শিকার হয় ছাত্রলীগ। ছাত্রলীগের যেকোনও পর্যায়ের নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য সহজ টার্গেট হিসেবে বেছে নেয় নাম সর্বস্ব পত্রিকা, মিডিয়া হাউস, বড় বড় রাজনৈতিক দল।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। সভায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের থেকে ১৯৮১ সালের ১৭ মে, এই মাঝখানের সময় কিন্তু আওয়ামী লীগের খারাপ সময় কেটেছিল। প্রবাসে থাকাকালেই জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয়। দুঃখজনক হলেও সত্য, দায়িত্ব গ্রহণের পরেও শেখ হাসিনাকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। তৎকালীন সময়ে ছাত্রলীগই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল । 

প্রতিমন্ত্রী আরও বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ১৪ বছর আগে হয়েছে। ২১ আগস্ট এলেই বিএনপি-জামায়াত গর্তের ভেতরে ঢুকে যেতো। সাংবাদিকদের সামনে আসতো না। এ ঘটনার কোনও প্রশ্নের উত্তর তাদের জানা নেই। কিন্তু লজ্জাজনক হলেও সত্য বিএনপি, জামায়াতের কাঁধে ভর করেই ক্ষমতায় এসেছিল। আমরা দাবি জানাতে চাই ২১ আগস্টের নিম্ন আদালতের বিচারের রায় উচ্চ আদালতে সুরাহা করে দ্রুততম সময়ের মধ্যে সব দায়ী ব্যক্তির ফাঁসি কার্যকর করতে হবে। তারেক রহমানের বিচার করতে হবে। 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে