ঘরের দেয়াল ধসে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০২

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে নাঈম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার ছোট ভাই নাদিম হোসেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার দিঘধা গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘধা গ্রামের কাচারি মোড় এলাকায় নাঈমদের দুটি মাটির ঘর। একঘরে তারা মা-বাবা ও আরেক ঘরে দুই ভাই থাকতেন। রাতের খাবার শেষে নাঈম ও নাদিম এক ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে ঘরের দেয়াল ধসে পড়লে দুই ভাই নিচে চাপা পড়েন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাবেদ আলী খান জানান, ঘটনাস্থলে এসে নাঈমকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নাদিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, দেয়াল ধসের ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী