ভগ্নিপতিকে হত্যার অভিযোগে শ্যালক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪১

মানিকগঞ্জ সদর উপজেলায় ভগ্নিপতিকে গলা কেটে হত্যার অভিযোগে মো. সোহেল ওরফে নুরুন নবী (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কৈতরা এলাকায় এ ঘটনা ঘটে।সোহেল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে। হত্যার শিকার রুবেল মিয়া (২২) কিশোরগঞ্জের ইটনা উপজেলার তারাশ্বর গ্রামের রেনু মিয়ার ছেলে। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার জানান, রুবেল মিয়া সদর উপজেলার কৈতরা মামুন হ্যাচারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি হ্যাচারিতেই থাকতেন। গত ১৬ সেপ্টেম্বর তার কাছে বেড়াতে আসেন শ্যালক সোহেল। রাতে রুবেলকে হ্যাচারি থেকে ইট চুরি করতে দেখে নিষেধ করেন। এ সময় দুই জনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হ্যাচারিতে থাকা দা দিয়ে রুবেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন সোহেল।

ওসি আরও জানান, অভিযুক্ত সোহেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম