শিবালয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ০৫:০৪ আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৭:৩৭

জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ফায়জুদ্দিন আহম্মেদ (৬৪) নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ শালজানা গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়জুদ্দিন আরুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশের দায়িত্বে ছিলেন। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবণী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী আবু তালেবের সঙ্গে জমি নিয়ে ফায়জুদ্দিনের দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। এদিন সকালে আবু তালেব ৫-৭ জন সহযোগীসহ ওই জমি দখল করতে এলে ফায়জুদ্দিন বাধা দেন। উভয়পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ফায়জুদ্দিনকে মারধর করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর প্রতিপক্ষের লোকজন দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত ফায়জুদ্দিনকে মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল তালেব ও তার লোকজন পলাতক রয়েছেন।

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নূর এ আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএস/
সম্পর্কিত
এক জেলায় নদীভাঙন ঠেকাতে ১৫০০ কোটি টাকার প্রকল্প
সালিশে প্রকাশ্যে মারধরের পর তরুণীর আত্মহত্যার অভিযোগ
বালুমহালের ম্যানেজারকে গুলি করে হত্যা, নেপথ্যে কারা?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি