মাওলানা জুনায়েদ আল হাবিব জামিনে মুক্ত

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ০১:৪৩আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০২:৩৯

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

রবিবার (২ অক্টোবর) বিকেলে তিনি ওই কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান।

তিনি জানান, শনিবার (১ অক্টোবর) মামলার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধের সময় ভাঙচুর, মারামারি, অগ্নিসংযোগসহ নাশকতার ২০টি মামলার আসামি ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি হাজিরা পরোয়ানা ছিল। সম্প্রতি সর্বশেষ চট্টগ্রামের হাটহাজারি থানার তিনটি মামলায় তিনি লাভ জামিন করেন।

প্রসঙ্গত, মাওলানা জুনায়েদ আল হাবিব গত বছরের ১৭ এপ্রিল রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদরাসা থেকে গ্রেফতার হয়েছিলেন। গত বছরের ১১ জুলাই থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি ব্রাক্ষণবাড়িয়ার অষ্টগ্রাম গ্রামের মাওলানা আব্দুল মতিনের ছেলে।

/এনএআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী