ছাত্রলীগের সেই কমিটির বিরুদ্ধে এবার ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২২, ১৯:৩৬আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৯:৩৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ। শনিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে পাকুন্দিয়া উপজেলা পৌরশহর বাজারে ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করেন তারা।

ঝাড়ু নিয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পাকুন্দিয়া বাজার প্রদক্ষিণ করে। পরে পাকুন্দিয়া-মির্জাপুর-মঠখোলার তিন রাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন তারা। এরপর উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না। এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান হিমেল, রাকিবুল হাসান হৃদয়, সোহেল আহমেদ, চরফরাদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের নেতা নাফিজ আহমেদ নাদিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, শিবির ও ছাত্রদল থেকে ওঠে আসা অছাত্রদের নিয়ে সাবেক এমপি সোহরাব উদ্দিন ও তার ছেলে সাগরের পছন্দের এই কমিটি তারা প্রত্যাখ্যান করেছেন। এই কমিটিকে পাকুন্দিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বিতর্কিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে তাদের রাজপথেই মোকাবিলা করা হবে।

উল্লেখ্য, বুধবার (৫ অক্টোবর) দীর্ঘ ১২ বছর পর নতুন কমিটি পায় পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক করার পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।

সেই কমিটি গঠনের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন পদবঞ্চিত নেতাকর্মীরা। এমনকি কমিটির ১নং সহ-সভাপতি মো. আরমিন আহমেদ দুধ দিয়ে গোসল করে ‘কলঙ্কমুক্ত হয়ে’ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। তার দাবি কাঙ্ক্ষিত পদ না পাওয়ায়, তিনি দুধ দিয়ে গোসল করে কলঙ্কমুক্ত হতে চেয়েছেন। আর পদবঞ্চিত একাংশের নেতাকর্মী আজ সেই কমিটি বাতিলের দাবিতে ঘোষণা দিয়ে রাজপথে নেমেছেন।

কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন- সহ-সভাপতি মো. আবদুল্লাহ আল আমিন শেখ মিশু, এয়াদুদ জামান সাগর, জিয়াউল হক জনি, মাহবুব আজাদ তন্ময়, অপূর্ব সাহা, আশিকুর রহমান অভিক, মো.রায়হান মিয়া ও মো.বরকত, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রবিন, মো. আলমগীর হোসেন বাদশা, মো. সাব্বির হোসেন ও মাহমুদুল হাসান রাজিব, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম ছোটন, আল-জোবায়ের নিবিড়, রাকিব হাসান ভূঁইয়া ও মেহেদী হাসান রুমান।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী