কারখানার গেট ভেঙে পড়লো ২ শিশুর ওপর, একজনের মৃত্যু

সাভার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১৭:২৮আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৭:২৮

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার গেট ভেঙে পড়ে ইকরা মনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরেক শিশু। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে আশুলিয়ার শিমুলতলা এলাকার ইনজেনিটেক্স বিডি লিমিটেড নামের পোশাক কারখানার গেট ভেঙে এই ঘটনা ঘটে। ইকরা মনি মানিকগঞ্জের রাজু মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতো সে।

স্থানীয়রা জানান, দুপুরে আলিফ, ইকরা ও সাহারা নামে তিন শিশু বাসা থেকে বের হয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। পরে তারা শিমুলতলা এলাকার ওই কারখানার সামনে গিয়ে পৌঁছালে নিরাপত্তাকর্মীর ধাক্কায় গেট ভেঙে ইকরা ও আলিফের ওপর পড়ে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকরা মনিকে মৃত ঘোষণা করেন।

কারখানার অ্যাডমিন অফিসার প্রিন্স বলেন, ‘দুপুরের বিরতির সময় মূল ফটক খুলতে গেলে গেট ভেঙে দুই শিশুর ওপর পড়ে। গেটের সমস্যার বিষয়টি জানা ছিলো না। সে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি