রাজবাড়ীতে ১৬ দিনে ৩৪ জেলে আটক, ২৮ লাখ মিটার জাল জব্দ

রাজবাড়ী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ১৪:৪০আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৪:৪০

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলচে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। এই সময়ে সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। ইলিশ রক্ষায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ ফাঁড়ি। গত ১৬ দিনে অভিযান চালিয়ে ৩৪ জেলেকে আটক ও ২৮ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে।

দৌলতদিয়া নৌ-পুলিশ সূত্রে জানা যায়, উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারাই ধারাবাহিকতায় ৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ জন আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পাঁচটি নিয়মিত মামলা, সাতটি মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করা হয়েছে। এ সময় ১১২ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে। ১০টি নৌকা জব্দ ও ২৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল ইসলাম বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে। প্রতিদিন সকাল, সন্ধ্যা ও রাতে আমরা অভিযান চালাচ্ছি। মা ইলিশ আহরণে যাদের জড়িত পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অভিযানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও থানা-পুলিশসহ সবাই আন্তরিক। ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে।’ 

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী