‘দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো’

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ১৯:৫২ আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৯:৫২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি রাস্তায় নেমে হুংকার দিয়ে বলেছে আওয়ামী লীগকে নাকি ধাক্কা দিলেই পড়ে যাবে। না ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবে না। আওয়ামী লীগ হলো হিমালয় পর্বতমালার মতো, যার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজেই কারও ধাক্কায় পড়বে না আওয়ামী লীগ।’

রবিবার (২৩ অক্টোবর) বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারাবিশ্ব যখন করোনা নিয়ে আতঙ্কিত তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাল ধরেছিলেন, আমরা তার নির্দেশনায় করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ১৭ কোটি মানুষকে টিকা দিতে পেরেছি বলেই এখন মানুষ ভালো আছে। দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, উন্নয়নের চাকা ঘুরছে।’ 

তিনি বলেন, ‘সিলেটে ভয়াবহ বন্যা হলো, কে এগিয়ে এসেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে এসেছেন, আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে। কৃষকদের সঙ্গে ধান কেটেছে ছাত্রলীগ-যুবলীগ। ওই সময় বিএনপি কোথায় ছিল? শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে।’

ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবুল কাশেম মন্ডল।

/এএম/
সম্পর্কিত
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’ প্রচারণা শুরু করছে সরকার
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি