বিয়ের কথা বলে ডেকে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৩:১৩আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৩:২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক কিশোরীকে (১৭) সংঘবদ্ধ ঘর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের নলপাথর এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় হৃদয় ওরফে সাব্বির (২১) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি সাবান কারখানায় কাজ করতো। হৃদয় প্রায়ই কারখানার সামনে এসে তাকে প্রেমের প্রস্তাব দিতো। এক মাস আগে দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৮ অক্টোবর মোবাইল ফোনে কল করে রূপগঞ্জের নলপাথার এলাকার একটি রিকশা গ্যারেজের সামনে তাকে ডেকে নেয় হৃদয়। 

সেখান থেকে দুপুর ১টায় তাকে মা-বাবার সঙ্গে দেখা করানোর কথা বলে। মা-বাবার পছন্দ হলে কিশোরীকে বিয়ে করবে বলে হৃদয়। এরপর ওই এলাকার রিজেন্ট টাউনের পেছনে নিয়ে যায়। এ সময় ওই কিশোরী সেখান থেকে চলে যেতে চাইলে হৃদয়ের আরও চার সহযোগী সেখানে আসে। এরপর তারা ধর্ষণ করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) তন্ময় মন্ডল বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী