পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালানো ছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৫:৪৫ আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৫:৪৫

টাঙ্গাইলের দেলদুয়ারে কচুরিপানার নিচ থেকে শাকিল মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে দেলদুয়ার সরকারি সৈয়দ মহাব্বত আলী ডিগ্রি কলেজের পশ্চিম পাশের ফসলের মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

শাকিল উপজেলার বারপাখিয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে। তার মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শাকিল বাথুলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি সে প্রতিবেশীর অটোরিকশা চালাতো। রবিবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর ফেরেনি। সকালে চরপাড়া গ্রামের এক কৃষক তার জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার স্তূপের নিচে লাশটি দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর নিহতের বাবা বুদ্দু মিয়া ছেলের লাশ শনাক্ত করেন।

দেলদুয়ার থানার ওসি নাসিরউদ্দিন মৃধা বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময়ে শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে কেউ কুপিয়ে হত্যা করে লাশ ওই জমিতে ফেলে রাখে।

/এফআর/
সম্পর্কিত
নিখোঁজের পাঁচ দিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
১৮ দিন আগে নতুন বাসায় উঠলেন নারী, মিললো গলাকাটা লাশ
দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম