আড়াইহাজারে সহকর্মীকে হত্যার ঘটনায় নৈশ প্রহরী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১৫:৩৮ আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৫:৪১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সহকর্মীকে হত্যার অভিযোগে হোসেন আলী (৬০) নামে এক নৈশ প্রহরীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব -১১। গ্রেফতার হোসেন আলী আড়াইহাজার উপজেলার আগুয়ান্দী এলাকার মৃত আব্দুল গনির ছেলে। 

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সহকর্মীর টর্চ লাইটের আঘাতে প্রাণ গেলো নৈশ প্রহরীর

রিজওয়ান সাঈদ জিকু জানান, ভুক্তভোগী মো. হোসেন (৬০) আড়াইহাজার থানার উচিৎপুর বাজারে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার আগুয়ান্দী গ্রামের মৃত. মো. হাসিবের ছেলে। গত ২৩ নভেম্বর ভোরে উচিৎপুর বাজারের রুস্তম আলীর দোকানের সামনে গ্রেফতারকৃত আসামি হোসেন ও ভুক্তভোগী মো. হোসেনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসামি হোসেন তার হাতে থাকা টর্চলাইট দিয়ে হোসেনকে উপর্যপুরি আঘাত করে হত্যা করেন। হত্যার পর হোসেন কৌশলে আত্মগোপনে চলে যান। 

এ ঘটনায় ভুক্তভোগীর শ্যালক লায়েছ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণে আড়াইহাজার থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্থান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি