শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে মারধর, আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি 
৩০ নভেম্বর ২০২২, ১৩:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৩:৪০

মাদারীপুরে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে মারধরের অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খাঁকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার কালিকাপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক কাজী এনামুল হক। গ্রেফতার দেলোয়ার খাঁ কালিকাপুর ইউনিয়নের মৃত জাহিদ খাঁর ছেলে। 

ভুক্তভোগী ও থানা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৪৩ নম্বর সাবেক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চার বছর ধরে শিক্ষকতা করছেন এনামুল হক। ওই বিদ্যালয়ের সামনে একটি পুরি-সিঙাড়ার দোকান রয়েছে উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খাঁর মামাতো ভাই আক্তার খাঁর। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা ভেবে নিয়মিত বাইরের দোকান থেকে পুরি-সিঙারা খেতে নিষেধ করেন শিক্ষক এনামুল হক। এতে ক্ষিপ্ত হন দেলোয়ার। বুধবার দুপুরে ক্লাস চলাকালীন শ্রণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সামনে এনামুল হককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন তিনি। এরপর হুমকি দিয়ে চলে যান দেলোয়ার। পরে এ ঘটনায় এনামুল হক থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করে অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতার করে। 

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম বলেন, ‘দেলোয়ার উপজেলা আওয়ামী সদস্য। তার গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি